1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে এনসিপির আনন্দ মিছিল - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে এনসিপির আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি নারায়ণগঞ্জ ক্লাব হয়ে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “এতোদিন প্রশাসন আওয়ামী লীগের বাসায় গিয়ে চা-নাস্তা করেছে। আমরা আর এধরনের আচরণ দেখতে চাই না। একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি দুর্বলতা প্রকাশ করা হলে নারায়ণগঞ্জের ছাত্র-জনতা তা প্রতিহত করবে।”

তিনি আরও বলেন, “ডেভিল হান্টের মধ্য দিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এ ধরনের ষড়যন্ত্র যদি করা হয়, বিপ্লবী ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। এ দেশ একাত্তরের শহীদদের রক্তে গড়া দেশ। এখানে ফ্যাসিস্টদের রাজনৈতিক অধিকার দেওয়া যাবে না। প্রশাসন, রাজনৈতিক দল বা সুশীল সমাজ আওয়ামী লীগের ব্যাপারে যেকোনো দুর্বলতা দেখালেই ছাত্র-জনতা কঠোর অবস্থান নেবে।”

এসময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট