1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করা হবে না: আমিনুল - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করা হবে না: আমিনুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। শুক্রবার (৯ মে) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় যুব শক্তি সামাজিক সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র কাঠামোকেও দলীয়করণ করা হবে না। স্বৈরাচারী সরকার যেভাবে জুলুম, নির্যাতন চালিয়েছে, গত জুলাইয়ে যেভাবে ছাত্রদের, বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে, আমরা সেই স্বৈরাচারীর বিচার অবশ্যই করবো।”

তিনি আরও বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছি। কিন্তু একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পড়ে গেছে। তারা সংস্কারের কথা বলে বিভিন্ন অজুহাতে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। ক্রীড়াঙ্গনে এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। এদের রেখে সংস্কার সম্ভব নয়।”

আমিনুল হক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট সারা বাংলাদেশে চলছে। এ টুর্নামেন্ট শেষ হওয়ার পর খালেদা জিয়ার নামে মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, “আমি যখন বলেছি খালেদা জিয়ার নামে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট হবে, এটাকে অনেকে ভুলভাবে উপস্থাপন করেছে। আমরা বলেছি আমরা দলীয় উদ্যোগে এ খেলার আয়োজন করবো। এটা রাষ্ট্রীয় আয়োজন হবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট