1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, দালাল সন্দেহে একজন আটক - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, দালাল সন্দেহে একজন আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে দালাল সন্দেহে এক ব্যক্তিকে আটক করে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

দুদকের সমন্বিত কার্যালয় নারায়ণগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী জানান, গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদানে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। দুদক টিম ছদ্মবেশে সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে এবং এক পর্যায়ে দালাল সন্দেহে এক ব্যক্তিকে আটক করে। তবে সন্দেহজনক কোনো কাগজপত্র না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিআরটিএ নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান জানান, “দুদক টিম নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসেছিল। ফিটনেসের একটি কাগজে আবেদনকারীর স্বাক্ষর না থাকায় সেটি নিয়ে গেছেন তারা। তবে কোনো জরিমানা করা হয়নি।”

দুদক টিম সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি জোরদার এবং সিটিজেন চার্টার অনুযায়ী সেবা নিশ্চিত করতে বিআরটিএর অফিস প্রধানকে পরামর্শ প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট