1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জামায়াতের সুধী সমাবেশে ইসলামি আদর্শ প্রতিষ্ঠার আহ্বান - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

জামায়াতের সুধী সমাবেশে ইসলামি আদর্শ প্রতিষ্ঠার আহ্বান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সদর পূর্ব থানার উদ্যোগে মঙ্গলবার (৬ মে) বাদ মাগরিব থানা পুকুরপাড় এলাকায় এক মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, “পৃথিবীতে দুটি দল আছে—একটি আল্লাহর দল এবং অপরটি শয়তানের দল। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোন দলে থাকবো। সারা বাংলাদেশে ইসলামী বিজয়ের রব উঠেছে। আল্লাহ চাইলে বাংলাদেশের মাটিতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, মানব রচিত কোনো আদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। “শান্তি প্রতিষ্ঠা করতে হলে কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে,” উল্লেখ করেন তিনি।

নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার আমীর মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সারোয়ার ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।

এছাড়া, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে কয়েকশত সুধী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট