1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সরকারি জায়গা দখল করে ইট বালুর ব্যবসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সরকারি জায়গা দখল করে ইট বালুর ব্যবসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার মাসদাইরের কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন পুরাতন ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের সরকারি জমি অবৈধভাবে দখল করে ইট বালু ব্যবসা করার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ মে) সকালে পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রীও জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর আওতায় সরকারি অনুমতি ছাড়াই জায়গা দখল করে ইট, বালু ও পাথর রাখার দায়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়। একইসঙ্গে বিকালের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় পাওয়া ইট ও বালু জব্দ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। আজকের অভিযান প্রশাসনের কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা বহন করে বলেও জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট