1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে দিনে-দুপুরে প্রাইভেটকার থামিয়ে ছিনতাই - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সোনারগাঁয়ে দিনে-দুপুরে প্রাইভেটকার থামিয়ে ছিনতাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে দিনে-দুপুরে প্রকাশ্যে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ছিনতাইকারীরা সাদা প্রাইভেটকার দিয়ে অটোরিকশার থামিয়ে নারী যাত্রীর সাড়ে ৭ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে গেছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে মহাসড়কের উপজেলার ছোট সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী রোমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী রোমা আক্তার বলেন, ‘মঙ্গলবার সকালে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত ইসলামি ব্যাংক থেকে সাড়ে ৭ লক্ষ টাকা উত্তোলন করে অটোরিকশা যোগে ছোট সাদিপুর ব্র্যাক এনজিও অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলাম।’

এ সময় বহনকারী অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এনজিও অফিস মুখি রাস্তার সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি সাদা রংয়ের প্রাইভেটকার আমাদের পথ গতিরোধ করে। পরে সঙ্গে থাকা সাড়ে ৭ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকামুখী সড়কের দিকে পালিয়ে গেছে।’

সোনারগাঁও থানার ওসি রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে আমাদের টিম পার্শ্ববর্তী একটি কারখানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলেও অস্পষ্টতার কারণে গাড়ি নাম্বার ও ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

তবে ইসলামি ব্যাংক ও মহাসড়কে থাকা অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। অতি শিগগিরই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে জানান ওসি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট