1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সিদ্ধিরগঞ্জে অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ২ যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১০ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর বটতলা বেইলী ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার এন্তাজ মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান(৩৯), গাজীপুর জেলার শ্রীপুর থানার গুচ্ছগ্রাম এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মো. ইয়াছিন(২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনুর আলম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে এক অভিযানে হাবিবুর আর ইয়াসিন নামের ২জনকে আটক করা হয়। আটককৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে ২১টি মাদক মামলা রয়েছে। তাদেরকে আজ মাদক মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট