1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পরকীয়ার সন্দেহে যুবককে কুপিয়ে ও মাথা থেঁতলে হত্যা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বন্দরে পরকীয়ার সন্দেহে যুবককে কুপিয়ে ও মাথা থেঁতলে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে পরকীয়ার সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বন্দর থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১১ জনকে আসামি করে, নিহত শহীদুল ইসলাম ওরফে রাহিমের (২৩) মা রাশিদা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, বন্দরের মুছাপুর ইউনিয়নের বারপাড়া গ্রামের রহম উদ্দিনের ছেলে ইকবাল হোসেন, একই গ্রামের সোনা মিয়ার ছেলে সালাউদ্দিন, সালাউদ্দিনের স্ত্রী শিল্পী আক্তার ও ছেলে হাসিব, অহিদুল্লাহর ছেলে হিমেল, অলিউল্লাহর ছেলে মাকসুদ, হযরত আলীর ছেলে আমজাদ হোসেন ও জামান, আবিল হোসেনের ছেলে রহমত আলী, কলিমউদ্দিনের ছেলে হাবিবউল্লাহ ও বাঁধন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মুছাপুর দক্ষিণ বারপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে শহীদুল ইসলাম ওরফে রাহিমকে ইকবাল হোসেনের বড় ভাই বাহরাইন প্রবাসী বিল্লাল মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে চোর আখ্যা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় এবং ইট দিয়ে মাথা থেঁতলানো হয়। গুরুতর আহত রাহিমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই আসামিদের গ্রেফতারে জোর অভিযান শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট