1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জামিনে বেরিয়ে মামুন হত্যা মামলার বাদীকে আসামিদের হুমকি - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

জামিনে বেরিয়ে মামুন হত্যা মামলার বাদীকে আসামিদের হুমকি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইন হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে বাদীপক্ষকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নিহত মামুন হোসাইনের পরিবার।

নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে পূর্ব লালপুর রেললাইন এলাকার নিজ বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে। পরদিন স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—রতন ওরফে রাখাল রতন, শাওন হাসান, রাকিব প্রধান, নয়ন ওরফে কিলার নয়ন, জয়নাল, শাহ আলম ও রাসেল। তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে এসে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিয়ে যাচ্ছে। বাদী অভিযোগ করেন, মামলা তুলে না নিলে সন্তানদেরও হত্যা করা হবে বলে জানানো হয়েছে।

ইয়াসমিন আক্তার আরও জানান, তার পরিবারের সবাই বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, মামলার আক্তার, সুমন, রতন ওরফে রাখাল রতন, রাকিব প্রধান, শাওন হাসান, শাহ আলম, রাসেল, জয়নাল, নয়ন ওরফে কিলার নয়ন, রাব্বিলসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়।

হত্যাকাণ্ডের পর পুলিশ আক্তার-সুমনের বাড়ির কেয়ারটেকারসহ এজাহারভুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আদালতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

নিহত মামুন হোসাইন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব লালপুর (পাকিস্তান খাঁ) এলাকার মৃত সমন আলী বেপারীর পুত্র।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট