1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ড্রেন থেকে উদ্ধার মরদেহ মিশুক চালক আমিনুলের - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

ফতুল্লায় ড্রেন থেকে উদ্ধার মরদেহ মিশুক চালক আমিনুলের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর নূর মসজিদ সংলগ্ন পয়ঃনিস্কাশন ড্রেন থেকে উদ্ধার হওয়া লাশটির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত আমিনুল ইসলাম (৫৮), একজন ব্যাটারিচালিত মিশুক গাড়ির চালক ছিলেন। পরিবারসহ তিনি সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এনায়েতনগর এলাকার হাজী কাদির বেপারীর বাড়িতে বসবাস করতেন।

ঘটনার পর নিহতের পুত্র আনোয়ার হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম নিজ মালিকানাধীন ব্যাটারিচালিত মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি গ্যারেজ থেকে মিশুক নিয়ে বের হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে বাসায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা লোকমুখে জানতে পারেন, ফতুল্লার পশ্চিম শিয়াচর এলাকায় নূর মসজিদ সংলগ্ন সারোয়ার মিয়ার বাড়ির সামনে ড্রেন থেকে এক অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে আনোয়ার হোসেন লাশটি তার বাবার বলে শনাক্ত করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মিশুকটি ছিনিয়ে নিয়ে গেছে। নিহতের ছেলের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট