1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ডেভিল হান্ট অভিযানে আঃ লীগের সাবেক সাধারন সম্পাদকসহ গ্রেপ্তার-২ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বন্দরে ডেভিল হান্ট অভিযানে আঃ লীগের সাবেক সাধারন সম্পাদকসহ গ্রেপ্তার-২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ বন্দরে ডেভিল হান্ট অভিযানে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদকসহ ২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত ইউনুস বেপারী ছেলে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন (৫৮) ও বন্দর উইলসন রোড রেলী আবাসিক এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে যুবলীগ নেতা উজ্জ্বল (৩৮)। গ্রেপ্তারকৃতদের মধ্যে যুবলীগ নেতা উজ্জ্বলকে বৃহস্পতিবার (১লা মে) দুপুরে বন্দর থানার দায়েরকৃত একটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। অপরধৃত বন্দর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন থানা হাজতে আটক আছে। এর আগে গত (৩০ এপ্রিল) রাতে বন্দর থানার একরামপুর এলাকা থেকে যুবলীগ নেতা উজ্জলকে ও বৃহস্পতিবার (১লা মে) সন্ধ্যা সাড়ে ৬টায় একই থানার সোনাকান্দাস্থ বিস্কুট কারখানার ভিতরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি সত্যতা স্বিকার করে বলেন, আওয়ামীলীগ নেতা আবেদ হোসেন থানা হাজতে আটক আছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট