1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে জামায়াতের দাওয়াতি গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সিদ্ধিরগঞ্জে জামায়াতের দাওয়াতি গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতি গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বাদ মাগরিব আদমজী সোনামিয়া মার্কেট সংলগ্ন বড় মসজিদ এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, “চব্বিশের আন্দোলনে স্বৈরাচারীরা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সমাজে ঘাপটি মেরে আছে। তারা নানান ইস্যুতে পানি ঘোলা করতে চায়। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোনো ফ্যাসিস্ট দেখতে চায় না। যারা দখলদারিত্ব ও চাঁদাবাজিতে জড়িত, তাদের পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করতে হবে।”

তিনি আরও বলেন, “যদি সমাজ ও রাষ্ট্র কুরআনের আলোকে পরিচালিত হয়, তাহলে দেশে কোনো সন্ত্রাস বা চাঁদাবাজ থাকবে না। সেই লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব থানা আমীর আলী আক্কাস রোমন এবং সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, দক্ষিণ থানা আমীর আলহাজ কফিলউদ্দিন আহমেদ, নায়েবে আমীর আবদুল গফুর, পূর্ব থানা সেক্রেটারি শহিদুজ্জামান শহিদ, এবং আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট