1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভিক্টোরিয়া হাসপাতালে ৭ দিনের মধ্যে নবজাতকের আইসিইউ চালুর ঘোষণা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

ভিক্টোরিয়া হাসপাতালে ৭ দিনের মধ্যে নবজাতকের আইসিইউ চালুর ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আগামী ৭ দিনের মধ্যে নবজাতকদের জন্য আইসিইউ চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতা বিষয়ক এক সভায় তিনি এই ঘোষণা দেন।

সভায় জেলা প্রশাসক বলেন, “এই দুটি হাসপাতালকে আধুনিক ও পরিচ্ছন্নভাবে সাজাতে সেবাদানকারী ও সেবাগ্রহীতা উভয়কে আরও মানবিকভাবে এগিয়ে আসতে হবে। প্রশাসন সকলে মিলে এ লক্ষ্যে কাজ করবে।”

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নুর কুতুবুল আলম, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক, স্বাস্থ্য) ডা. মো. আবুল বাসার, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।

সভায় হাসপাতালগুলোর ব্যবস্থাপনা, রোগীদের অভিজ্ঞতা এবং সেবার মানোন্নয়নের বিষয়ে উন্মুক্ত মতবিনিময় হয়। জেলা প্রশাসক সকলের মতামত শুনে দ্রুত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট