1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে রনিকে কুপিয়ে হত্যার ঘটনায় সুমন গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বন্দরে রনিকে কুপিয়ে হত্যার ঘটনায় সুমন গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে মো. রনি মোল্ল্যাকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত পলাতক আসামি সুমন (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (২৮ এপ্রিল) বিকাল ৪টা ৩০ মিনিটে মুন্সিগঞ্জ সদর থানাধীন নয়াগাঁও মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ জানায়, গত ৬ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন সেনপাড়া এলাকায় তিন রাস্তার মোড় ও একটি নির্মাণাধীন ভবনের ছাদের উপর রনি মোল্ল্যাকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে নিহত রনির স্ত্রী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩০ মাস আগে মসজিদের বাথরুমের তালা ভাঙাকে কেন্দ্র করে নিহত রনি মোল্ল্যার সঙ্গে আসামিদের বিরোধ শুরু হয়। ঘটনার দিন বিকেলে রনি শ্বশুরবাড়ি যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে এবং মারধরের একপর্যায়ে নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল পলাতক আসামি সুমনকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট