1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাদরাসাছাত্র সোলাইমান হত্যায় আনিসুল হক চার দিনের রিমান্ডে - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

মাদরাসাছাত্র সোলাইমান হত্যায় আনিসুল হক চার দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদরাসাছাত্র সোলাইমান (১৯) হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানায় সোলাইমান হত্যার ঘটনায় সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদসহ মোট ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আদালতে আনিসুল হককে হাজির করার সময় বাইরে অবস্থান নেওয়া বিএনপিপন্থী আইনজীবীরা ‘আনিসুল হকের ফাঁসি চাই’ বলে স্লোগান দেন। শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় আদালতের প্রবেশমুখে তাকে চরথাপ্পড় মারেন কিছু বিএনপিপন্থী আইনজীবী। এ সময় আনিসুল হকের মাথায় পুলিশের হেলমেট পরানো ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যরা দ্রুত তাকে আদালত ভবনের বারান্দা থেকে বের করে দ্রুততার সাথে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট