1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
কেন্দ্র ঘোষিত “১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল গণসংযোগ পক্ষ” কর্মসূচি উপলক্ষে সোনারগাঁয় গণসংযোগ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে জামায়াতে ইসলামীর সোনারগাঁ থানা দক্ষিণ কমিটির উদ্যোগে উপজেলার মৃধাকান্দি, চেঙ্গাকান্দি, নাগেরগাঁও, ছয়হিস্যা ও জৈনপুর গ্রামে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এ গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান, সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ওমর ফারুক প্রমুখ।

এ সময় দলীয় পরিচিতি, নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার ছবিসহ প্রার্থী পরিচিতির লিফলেট বিতরন করেন। এছাড়াও অনেকেই জামায়াতের সহযোগী ফরম পুড়ুন করে জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করার অঙ্গিকার করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট