1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শীতলক্ষ্যা নদী রক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে নদী ভাবনা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

শীতলক্ষ্যা নদী রক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে নদী ভাবনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের কাঁচপুর সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে নদী রক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ‘নদী ভাবনা’ কর্মসূচির আয়োজন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কবি জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল খায়ের মুন্সী, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সদস্য জাকির হোসেন ও মোশাররফ হোসেন।

বক্তারা বলেন, “আমাদের যেমন বলা হয় ‘মাছে-ভাতে বাঙালি’, তেমনি বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। অথচ দখল ও দূষণে দেশের নদ-নদীগুলো আজ মৃত্যু পথে। প্রতিবছরই কমছে নদীর সংখ্যা। শুধু নদী-খালই নয়, আজ দেশও ধ্বংসের মুখে। বাংলাদেশকে রক্ষা করতে হলে নদী রক্ষা করতে হবে। নদ-নদী বাঁচলে তবেই দেশ বাঁচবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট