1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপি ৫টি ভোটও পাবে না-সেলিম প্রধান - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বিএনপি ৫টি ভোটও পাবে না-সেলিম প্রধান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রুপগঞ্জকে ক্লিন করার ঘোষণা দিয়েছেন রূপগঞ্জ ওয়ান ফ্যামেলির পৃষ্ঠপোষক সেলিম প্রধান। তিনি বলেন বাংলাদেশে আমার একটি বাসা যেখানে ৫ আগস্টের পূর্বে হামলা হয়েছে আবার ৫ আগস্টের পরবর্তী সময়েয় আমার বাসায় গুলি, বোমা, আগুন দেয়া হয়েছে। আগে করেছে গোলাম দস্তগীর গাজী, পাপ্পা গাজী, বালু হাবিবের লোকেরা। আর ৫ আগস্টের পর একটি দলের কিছু লোক। আমার বাড়ির পাশে একটি মার্কেট আছে যেখানে আমার স্বাক্ষর জাল করে ভাড়া চুক্তি দলিলের বলে মার্কেটটি দখলের চেষ্টা করা হয়েছে। আজকে আমি আদালতে মামলায় স্বাক্ষর করে এসেছি।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে স্বাক্ষর জালিয়াতি মামলার স্বাক্ষর ভেরিফিকেশন স্বাক্ষর শেষে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন তিনি। পরবর্তীতে রূপগঞ্জে নিজ বাসায় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনেও একই কথা বলেন সেলিম প্রধান।

পুলিশের কর্মকান্ড দিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমার বাড়িতে দুবার হামলা হয়েছে কিন্তু পুলিশের কোন তৎপরতা দেখছিনা। আমি বলছি না পুলিশ খারাপ প্রতিষ্ঠান হিসাবে পুলিশ ভাল কিছু সদস্য হয়তো খারাপ।

রূপগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, গাজীর আমলে আমি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানপাট, রাস্তায় দাঁড়িয়ে মাদক বিক্রি উচ্ছেদ করেছিলাম। পরে তারা গাজীর আমলেও বসতে সাহস পায়নি। ৫ আগস্টের পর ভেবে ছিলাম একটি স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু দেখেন আগের থেকে বেশি দোকানপাট বসেছে। একটি গাড়ি চলার মত জায়গা নাই। কারা করছে এগুলো? যারা এখন নিজেদের ক্ষমতাবান মনে করছেন সেই দলের লোকেরাই করতেছে। আমি বলছিনা বিএনপি খারাপ। বিএনপি দল খারাপ না এর মধ্যে কিছু লোক খারাপ। তারাই এসব কাজ গুলো করছে। ৫ আগস্টের পর যদি বিএনপি রূপগঞ্জে ১০০ ভোট পেতো বর্তমানে ৫টা ভোট পাবে এটা আমার কথা না এটা রূপগঞ্জের সাধারণ মানুষের কথা।

তবে আমি কোন দল করিনা, আমি বলি রূপগঞ্জ এক পরিবার, রূপগঞ্জকে ক্লিন করতে আমি যা যা করার সব করবো। রূপগঞ্জে যখন গাজীর বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়নি তখন আমি একাই কথা বলেছি। আমি কথা বলে যাবো। আমি আমার মৃত্যুর পরোয়ানায় আগেই স্বাক্ষর করে দিয়েছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট