1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সৎ পিতা ও নানা গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বন্দরে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সৎ পিতা ও নানা গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ কুশিয়ারা এলাকায় আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির সৎ পিতা (২৩) ও নানা (৫০)-কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শিশুটির পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিশুটির পিতা জানান, চার বছর আগে তিনি বিয়ে করেন। এক বছর পর তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় এক মাস আগে তাদের তালাক হয়। এরপর তার সাবেক স্ত্রী নবীগঞ্জ কুশিয়ারা এলাকায় দ্বিতীয়বার বিয়ে করেন। আড়াই বছরের শিশুটি মায়ের সঙ্গেই সৎ বাবার বাড়িতে বসবাস করছিল।

বুধবার (২৩ এপ্রিল) রাত দেড়টার দিকে এক আত্মীয়ের মাধ্যমে ফোনে জানতে পারেন তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট