1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুটের গোডাউন ও গেঞ্জির কাপড়ের ছাপাখানা পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজার সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, হৃদয় আহমেদের মালিকানাধীন জুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে হঠাৎ গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। আশপাশের বাসিন্দারা পানির বালতি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের এমরান মিয়ার গেঞ্জির ছাপাখানায়।

পরে স্থানীয়রা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিজ উদ্যোগে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট