1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও জনতার ওপর হামলার মামলার আসামি সানাউল্লাহ বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে সোনারগাঁ উপজেলা ঈদগাহ মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য সানাউল্লাহর রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাঁচপুর ব্রিজের ঢালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন এবং এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় সানাউল্লাহ বেপারী ছিলেন ৯১ নম্বর আসামি। মামলায় মোট ২৩৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং নতুন করে পাওয়া অভিযোগগুলো যাচাই করা হচ্ছে। একই সঙ্গে তার সহযোগীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট