1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে পুলিশে দিল জনতা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

ফতুল্লায় ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে পুলিশে দিল জনতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিন জনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ফতুল্লার মুসলিম নগর এলাকায় এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, মুসলিম নগর এলাকার ছাত্রলীগ নেতা তালহা শেখ (২২), তার পিতা কামাল (৫৫) এবং চাচা জামাল (৪৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, তালহা শেখ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয়রা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তালহা শেখ নেতৃত্বে ছাত্র জনতার ওপর নির্যাতন চালানো হয়। এছাড়াও, আওয়ামী লীগের শাসনামলে তালহা শেখ ও তার পরিবারের সদস্যরা স্থানীয় এলাকায় প্রভাব খাটিয়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে দাবি করেছেন তারা।

ঘটনার পর উত্তেজিত জনতা তালহা ও তার স্বজনদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “স্থানীয়রা তিনজনকে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কি না, তা আমরা এখনো নিশ্চিত নই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট