1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেওভোগে রাজউকের উচ্ছেদ অভিযান-জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

দেওভোগে রাজউকের উচ্ছেদ অভিযান-জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের দেওভোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

অভিযানে দুটি ভবনকে দুই লাখ টাকা জরিমানা ও একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কাজ বন্ধ করে দেয় রাজউক।

রোববার (২০ এপ্রিল) শহরের আলম খান লেনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন।

এসময় নির্মাণাধীন নকশাবহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালায় রাজউক। এসময় স্টারভিউ হাউজিং লিমিটেডের থান কমপ্লেক্স ও জান্নাত সফুয়া ভবনকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযানে রাজউকের ৮/৩ জোনের সহকারী অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার মো. নেয়ামুল জহির, ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলামসহ জেলা পুলিশের প্রতিনিধিদল সহযোগিতা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট