1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এসআই রতন বৈরাগী ও নারী কনস্টেবল তানজিল সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট-৭ এ ডিউটিরত ছিলেন। এ সময় কুমিল্লার দাউদকান্দি থেকে আসা একটি ‘স্বাধীন সার্ভিস মিনি বাস’ থামানো হলে এক নারী যাত্রী হঠাৎ বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পুলিশ তৎক্ষণাৎ তাকে আটক করে।

পরে নারী কনস্টেবল তানজিল কর্তৃক তল্লাশির সময় ওই নারীর হাতে থাকা খয়েরি রঙের সাইড ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো পাঁচটি নীল রঙের জিপার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ করে মোট ১ হাজার ইয়াবা ট্যাবলেট ছিল।

আটক সীমা আক্তার (৩৫) নারায়ণগঞ্জ সদর থানার চাষাঢ়া এলাকার গলাচিপা কলেজ রোডের জনির বাড়ির ভাড়াটিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমা পুলিশকে জানায়, তিনি এসব ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করে শনিবার (২০ এপ্রিল) সীমাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট