1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিকেএমইএ নির্বাচন: ৩৫ পদের বিপরীতে লড়বেন ৩৮ জন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

বিকেএমইএ নির্বাচন: ৩৫ পদের বিপরীতে লড়বেন ৩৮ জন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নীট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হয়েছেন ৩৮ জন। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে নির্বাচন পরিচালনা পরিষদ।

আগামী ১০ মে অনুষ্ঠিতব্য এবারের নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করবেন এ ৩৮ জন প্রার্থী। নির্বাচিত ৩৫ জন পরিচালকের মধ্য থেকে পরে সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ ৯ জন নির্বাচিত হবেন।

বিকেএমইএ সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৪২ জন। শেষ দিনে ৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তারা সবাই বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেল থেকে প্রার্থী ছিলেন। তারা হলেন এএসএম কামরুল আহসান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল মোমেন, এম. নাসিরুদ্দীন।

গত ৯ এপ্রিল এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৩৫টি পদের বিপরীতে মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ৪২ জনের মধ্যে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেলে ৩৯ জন ছিলেন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন জিএম হায়দার আলী, মো. মনির হোসেন শেখ ও মো. শাহজাহান আলম।

বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেল থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ হাতেম, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মো. সামসুজ্জামান, অমল পোদ্দার, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ রাশেদ, আশিকুর রহমান, মো. জামাল উদ্দিন মিয়া, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলার সাহা, মো. আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম, গাওহার সিরাজ জামিল, আহমেদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফওজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, আহসান খান চৌধুরী, মো. শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মো. মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, এম. ইসফাক আহসান, মো. মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক, মো. ইয়াসিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট