1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাংলাদেশ যুব ফেডারেশনের জেলা কমিটি গঠন - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বাংলাদেশ যুব ফেডারেশনের জেলা কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বাংলাদেশ যুব ফেডারেশনের নবনির্বাচিত জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় শহরের চাষাঢ়াস্থ জেলা কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

১৭ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে তিনটি পদ কো-অপ্ট রাখা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব হোসেন হৃদয়, সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি, এবং মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল।

এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, দফতর সম্পাদক মো. আকাশ, ও প্রচার সম্পাদক শাকিব হাসান সানি হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মোমেন হাসান প্রান্ত, মৌ রানী দাস, রাকিব হোসেন, আব্দুর রহিম রাজু, কাজী মাশরাফি হোসেন, মিথুন শেখ ও দোলন দাস।

কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ সুজন।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভ দেব, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা সদস্য সচিব মেহেদী হাসান উজ্জ্বল এবং প্রতিবেশ আন্দোলনের জেলা আহ্বায়ক রাইসুল রাব্বি।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে হবে। যুবসমাজকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধশালী দেশ গড়াই আমাদের লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট