1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
একটি দল নির্বাচন ছাড়া কিছুই বুঝছে না! - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

একটি দল নির্বাচন ছাড়া কিছুই বুঝছে না!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, যারা দেশের কল্যাণ চায় তারা নির্বাচন নিয়ে মাথা ঘামায় না। কারণ হাজারো ছাত্র জনতার রক্ত দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয়। চিরতরে স্বৈরাচারের কবর রচনা করতে। চাঁদাবাজ, দখলদার ও খুনিদের মূলোৎপাটন করতে। দেশের বিচার ব্যবস্থা সুষ্ঠু ও নিরপেক্ষ হতে। কিন্তু একদল কেমন যেন নির্বাচন ছাড়া কিছুই বুঝছে না। তাদের শয়নে স্বপনে শুধু নির্বাচন নামের জিকির!

শনিবার (১৯ এপ্রিল) বাদ মাগরিব নারায়ণগঞ্জ নগর কার্যালয়ে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনসমূহের সঙ্গে যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি হাফেজ রবিউল, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্র আন্দোলন নগর সভাপতি এইম এম শাহীন আদনান, শ্রমিক আন্দোলন নগর সাধারণ সম্পাদক মোস্তফা তালুকদারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট