1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হেরোইনসহ সাবেক সাংসদ শামীম ওসমানের শ্যালক আরমান গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

হেরোইনসহ সাবেক সাংসদ শামীম ওসমানের শ্যালক আরমান গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়নগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সাংসদ শামীম ওসমানের শ্যালককে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজ মৌচাক বসু হাজ্বী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ ১১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত হেরোইন ব্যবসায়ী মাহমুদুল হাসান আরমান (৩৫) সিদ্ধিরগঞ্জ মিজমিজি মৌচাক বসু মার্কেট এলাকার হাজী সালাউদ্দিন আহম্মেদের ছেলে। গ্রেপ্তারকৃত যুবক আরমানের বাবা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের তথ্য ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এবং আওয়ামীলীগের সাবেক সাংসদ শামীম ওসমানের শ্যালক বলে পুলিশ জানান।

সিদ্ধিরগঞ্জ থানার (উপ-পরিদর্শক) মাসুম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক বসু হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১১০ পুড়িয়া হেরোইনসহ মাহমুদুল হাসান আরমানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান আরমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বসু হাজী মার্কেট এলাকার বাসিন্ধা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের তথ্য ও সমাজকল্যান সম্পাদক হাজী সালাউদ্দিন আহম্মেদের ছেলে।

হাজী সালাউদ্দিন আহম্মেদ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের মামা শ্বশুর। সেই সুবাধে আরমান শামীম ওসমানের শ্যালক বলে জানা যায়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগেও আরমান বিদেশী পিস্তলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। এরআগেও তিনি মাদকসহ আটক হওয়ার পর মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে ছাড়া পায় বলেও এলাকাবাসী জানায়। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট