1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে বিএনপির সমাবেশ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে বিএনপির সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চর ইসলামপুর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় মুছাপুর ইউনিয়ন বিএনপি ও যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মো. হাবিবুর রহমান দুলাল। তিনি বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই তারেক রহমানের মূল লক্ষ্য। শহীদ জিয়ার আদর্শ আমাদের পথ দেখায়, আর তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো উন্নয়নের রূপরেখা।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মধ্যে একাধিক গ্রুপিং রয়েছে। কিন্তু দলকে ঐক্যবদ্ধ না করে কোনো আন্দোলন সফল করা সম্ভব নয়। তাই বিভক্তি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” একইসঙ্গে তিনি আলহাজ্ব আতাউর রহমান মুকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

মুছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির নেতা মেজবা উদ্দিন স্বপন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. হাসানুজ্জামান খোকন, সাবেক সাধারণ সম্পাদক মো. মোসলে উদ্দিন প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাসিক ২৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হানিফ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাফি ও আব্দুর রাজ্জাক, ২৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী ফখরউদ্দিন ডালিম ও আক্তার হোসেন, ২০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এসাক আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জাব্বার পাঠান ও নেতা নাদিম মাহমুদ, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন, মুছাপুর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মুছাপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মিছির আলী, বন্দর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দোস্তগীর হোসেন পাভেল, মুছাপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা জামান প্রধান, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা হিরন বাদশা, টাইগার রশিদ ও সালাম,সহ মুছাপুর ইউনিয়ন বিএনপি ও যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট