1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে চেকপোস্টে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সোনারগাঁয়ে চেকপোস্টে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্ট অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার আষাড়িয়ারচর এলাকায় মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকা-মুখী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মামুন (৩০), মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভবেরচর এলাকার আব্দুর রশিদের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ওইদিন ঈগল-৭৭ টহল ডিউটি পরিচালনার সময় এসআই (নিঃ) মো. শহীদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঝাউচর এলাকায় অবস্থান করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা দিক থেকে একটি মোটরসাইকেলে একজন মাদক কারবারি ইয়াবা বহন করে ঢাকার দিকে আসছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ওসি মো. মফিজুর রহমানকে অবহিত করে পুলিশের একটি দল আষাড়িয়ারচর এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।

রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে সন্দেহভাজন মোটরসাইকেলটি পৌঁছালে পুলিশ তাকে থামানোর সংকেত দেয়। তখন চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে থাকা কালো ব্যাগ তল্লাশি করে ৩৫টি কালো রঙের জিপারের ভেতর প্রতিটিতে ২০০ পিস করে মোট ৭,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।

এছাড়াও তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (১৮ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট