1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি আটক, পিকআপ জব্দ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বন্দরে ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি আটক, পিকআপ জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৩টার দিকে বন্দর থানার রাজবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

র‍্যাব-১১ এর আদমজীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করে।

আটককৃতরা হলেন, বন্দর একরামপুর এলাকার মৃত মেছের আলী সরদারের ছেলে মো. আমির (৩৭), কুমিল্লা কোতোয়ালী মডেল থানা এলাকার মো. আজাদের ছেলে মো. আকবর হোসেন (৩১) ও হোসাইনের ছেলে মো. জিয়ান (১৯), একই জেলার চান্দিনা থানার ইদ্রিস আলীর ছেলে মো. আরিফ (৩৮) ও শফিকুল ইসলামের ছেলে হানিফ হোসেন (৩৫)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা কুমিল্লা থেকে বিশেষ কৌশলে ফেনসিডিল এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট