1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আইনজীবী পেশায় সৎ থাকা খুবই জরুরি: মাওলানা মঈনুদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

আইনজীবী পেশায় সৎ থাকা খুবই জরুরি: মাওলানা মঈনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আইনজীবী থানা শাখা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নতুন কোর্ট এলাকায় একটি রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

তিনি বলেন, “আইনজীবী একটি মহান পেশা এই পেশায় সৎ থাকা খুবই জরুরি, দেশের আইনে কুরআনের শাসন না থাকায় এই পেশায় সৎ থাকা দুর্লভ হয়ে দাঁড়ায়। তবে সম্ভব। আমরা সব সময় আল্লাহর আইন ও রাসূলের দেখানো পদ্ধতিতে জীবন গড়ার চেষ্টা করবো। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে।”

সভায় সভাপতিত্ব করেন আইনজীবী থানা সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান এবং সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য মাইনউদ্দিন মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাড. হাফিজ মোল্লা, অ্যাড. তমিজ উদ্দিন আহমেদ, অ্যাড. ইস্রাফিল হোসেন, অ্যাড. আকতার হোসেন, আর সামাদ মোল্লা, অ্যাড. সাইফুল ইসলাম, অ্যাড. গোলাম সারোয়ার, অ্যাড. মর্তুজা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট