1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শ্রমিক অসন্তোষ: মধ্যরাতে গ্রেপ্তার শ্রমিক নেতা সেলিম মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

শ্রমিক অসন্তোষ: মধ্যরাতে গ্রেপ্তার শ্রমিক নেতা সেলিম মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের শ্রমিক সংগঠন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম মাহমুদকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার (১৬ এপ্রিল) রাত দেড়টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

সেলিম শ্রমিক সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কমিটিরও সভাপতি।

গত ৯ এপ্রিল দুপুরে রূপগঞ্জ উপজেলার রবিনটেক্স (বাংলাদেশ) গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় দু’টি মামলা করে। দুই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি লিয়াকত।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ড আবেদন করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, আদালত বৃহস্পতিবার রিমাণ্ড শুনানির তারিখ ধার্য করেছেন।

যদিও দুই মামলার একটিতেও এজাহারভুক্ত আসামি ছিলেন না সেলিম মাহমুদ। শ্রমিক অসন্তোষের ঘটনার তদন্তে সেলিম মাহমুদের ‘সম্পৃক্ততা’ পেয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম।

এ ঘটনায় এর আগে ১৯ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এদিকে, সেলিম মাহমুদের ছেলে ওয়াজিদ মাহমুদের অভিযোগ, রাতের বেলা দরজা ভেঙে ঘুম থেকে তুলে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

“দরজা ভেঙে বাবাকে ঘুম থেকে তুলে নিয়ে গেছে। তাকে চর-থাপ্পর এবং লাঠি দিয়া বাড়িও দিয়েছে যৌথ বাহিনী”, বলেন ওয়াজিদ।

তবে, মারধরের অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তা মেহেদী বলেন, “মারধরের অভিযোগ মিথ্যা। তাকে সসম্মানে আইন মোতাবেক গ্রেপ্তার করা হয়েছে।”

এদিকে, বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে সেলিম মাহমুদসহ রবিনটেক্স গার্মেন্টসের গ্রেপ্তার সকল শ্রমিকদের মুক্তির দাবি জানান বাসদের নেতা-কর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট