1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দাঁড়িয়ে থাকা আলুবোঝাই দুই ট্রাকের ধাক্কা, নিহত ২ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

দাঁড়িয়ে থাকা আলুবোঝাই দুই ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকে অন্য একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে দাঁড়িয়ে থাকা দুই ট্রাকের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক মো. রুবেলকে (৪২) আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী ডেলিগেটেড লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়ে। এরপর অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করার জন্য চেইন দিয়ে বাঁধার সময় চট্টগ্রামগামী অন্য একটি আলুবোঝাই ট্রাক বিকল হওয়া ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বিকল হওয়া ট্রাকের চালক ও উদ্ধারকারী ট্রাকের চালক উভয়ই ঘটনাস্থলে মারা যান।

নিহতরা হলেন- শরীয়তপুর সদরের রুদ্রকর গ্রামের গোলাই ঢালীর ছেলে মো. সুলতান ঢালী (৫০)। তিনি বিকল হওয়া ট্রাকের চালক ছিলেন। অপর জন শরীয়তপুর জেলার মো. সুমন মিয়া (৪৪)। তিনি উদ্ধারকারী ট্রাকের চালক ছিলেন।

ওসি শাহীনুর আলম জানান, আলুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় দুজন ট্রাকচালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। একজনকে হাইওয়ে পুলিশ আটক করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট