1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে উদ্ধার তিন বস্তাবন্দি মরদেহের পরিচয় শনাক্ত, আটক ১ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে উদ্ধার তিন বস্তাবন্দি মরদেহের পরিচয় শনাক্ত, আটক ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে মিজমিজি পশ্চিমপাড়ার একটি ডোবার পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, “স্থানীয়রা ডোবার পাশে একটি খণ্ডিত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বস্তা উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, সেখানে খণ্ডিত তিনটি মরদেহ রয়েছে। এর মধ্যে দুইটি নারীর এবং একটি শিশুর। মরদেহগুলোর মাথা, হাত-পাসহ বিভিন্ন অংশ খণ্ডিত করে বস্তাবন্দি করা হয়েছিল।”

পরবর্তীতে নিহতদের পরিচয় শনাক্ত করে পুলিশ। তারা হলেন—সিদ্ধিরগঞ্জের পুকুরপার থানার মিজমিজি পশ্চিমপাড়ার আ. ছামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), লামিয়া আক্তার (২২), ও লামিয়ার ছেলে আব্দুল্লাহ (৪)। তারা মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় একটি ভাড়াবাসায় থাকতেন এবং চলতি মাসেই নতুন বাসাটি ভাড়া নেন।

ওসি আরও জানান, ওই বাসার পাশেই মাটি খুঁড়ে মরদেহগুলো বস্তাবন্দি করে চাপা দেওয়া হয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী মো. ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি শাহীনূর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট