1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে রনি হত্যার ঘটনায় মামলা, ২ জন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

বন্দরে রনি হত্যার ঘটনায় মামলা, ২ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা সেনপাড়া এলাকায় রনি মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে কুপিয়ে হত্যার ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। রনির স্ত্রী সিমু আক্তার বাদী হয়ে সোমবার (৭ এপ্রিল) ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় বন্দর উপজেলার মাধবপাশা গ্রামের হবি মিয়ার ছেলে মাসুদ, প্রকাশ ডেনি মাসুদ, তার ভাই সুমন, মাহবুব, তার ছেলে রাসেল, মৃত জয়নাল আবেদীনের ছেলে আবদুর সাত্তার খন্দকার, মৃত মোহাম্মদ আলীর ছেলে বশির এলাহী এবং নেতা সেলিম এর নাম উল্লেখ করা হয়।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম জানান, “এ ঘটনায় সোমবার মাধবপাশা এলাকা থেকে পঞ্চায়েত কমিটির সভাপতি সাত্তার খন্দকার ও ডেনি মাসুদের ভাই মামুন কে গ্রেপ্তার করা হয়েছে।”

মামলার বাদি সিমু আক্তার জানান, “পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা আমার স্বামী রনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।”

এলাকাবাসীরা জানান, রনি মোল্লা একজন মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ ছিলেন, তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিল।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, “এ ব্যাপারে ৭ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা হয়েছে। সোমবার দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের জন্য যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট