1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফিলিস্তিনে ইজরায়িলি বর্বরোচিত হামলার প্রতিবাদে নাঃ গঞ্জে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

ফিলিস্তিনে ইজরায়িলি বর্বরোচিত হামলার প্রতিবাদে নাঃ গঞ্জে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিক্ষোভ মিছিল করেছে।

‎সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এর সামনে থেকে এ বিক্ষোভ মছিলিলটি শুরু হয়ে শহরের ডিআইটি মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

‎উক্ত বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

‎সভাপতির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইজরাইলী বাহিনী ড্রোন দিয়ে টার্গেট করে মা-বোনদেরকে বোম্বিং করে নির্মমভাবে হত্যা করছে। এসব দেখলে কোন বিবেকবান মানুষ ঠিক থাকতে পারে না। থাকা সম্ভব নয়। পুরো দেশটাকে একটা বিরান ভূমিতে পরিণত করে ফেলেছে এ অসভ্য ইহুদিরা। এমনকি মসজিদে আজানের সময় আল্লাহু আকবার বলার সাথে সাথে বর্বর ইজরাইল বোমা হামলা করে মসজিদকে উড়িয়ে দিয়েছে। বোমার তীব্রতায় মানুষ পাখির মত আকাশে উড়ছে। আহঃ কতটা হৃদয়বিদারক দৃশ্য। আমরা সহ্য করতে পারছি না।

‎তিনি আরও বলেন, জাতিসংঘ সহ অন্যান্যরা কি করছে তা আমাদের বুঝে আসে না। তারা কেন জাতিসংঘ, ওআইসি, হিউম্যান রাইটস নাম ধারণ করে বসে আছে? এমন মানবতা বিধ্বংসী কার্যক্রমে যদি তারা কোন পদক্ষেপ না নেয় তাহলে তাদের জাতিসংঘে থাকার কোন অধিকার নেই।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, ফিলিস্তিন ইহুদিদের আবাসস্থল নয়, কবরস্থান হবে ইনশাআল্লাহ। অচিরেই মুসলমানদের কাছে ওরা পরাজয় বরণ করবে। আমরা সকলকে বলবো, ইজরায়েলী সকল পণ্য বর্জনের ব্যাপারে সজাগ থাকবেন।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে মিছিল বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি যথাক্রমে হাজী আমান উল্লাহ ও ডা. সাইফুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহা. ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মামুনুর রশিদ সহ প্রমুখ ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট