1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আলোকিত কাশীপুর - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আলোকিত কাশীপুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ বিশ্বব্যাপী গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে ঘোষিত সোমবারের প্রতীকী সাধারণ ধর্মঘট (স্ট্রাইক)-এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আলোকিত কাশীপুর।
সোমবার (৭ এপ্রিল) বাদ আসর কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই ধর্মঘট শুধু একটি কর্মসূচি নয়—এটি হলো ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর এক মানবিক ও রাজনৈতিক উচ্চারণ।

কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের ইমামা মুফতি এহসানুল হক “বর্তমানে গাজায় ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে, তা মানবতার ইতিহাসে এক ভয়াবহ কলঙ্কচিহ্ন। হাজার হাজার নিরীহ শিশু, নারী, বৃদ্ধ মানুষ নিষ্ঠুরভাবে নিহত হচ্ছে। ধ্বংস করা হচ্ছে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, শরণার্থী শিবির—যা মানবিক বোধ ও আন্তর্জাতিক আইনের সব সীমা লঙ্ঘন করেছে। এই নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের অংশ।

সভা শেষে বিক্ষোভ মিছিল টি কাশীপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট