1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ৩ ডাকাত গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

রূপগঞ্জে ৩ ডাকাত গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ১ নম্বর ওয়ার্ডের কিনা ইমদীর ছেলে সোহেল, জাহাঙ্গীরের ছেলে চান মিয়া এবং খালেকের ছেলে মনির হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী।

ওসি লিয়াকত আলী জানান, শনিবার রাতে পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকায় ১০-১২ জনের একটি ডাকাতদল নদীতে চলাচলরত জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।

এ সময় তাদের থেকে বিভিন্ন সময়ে লুট হওয়া বেশ কয়েকটি জাহাজের ব্যাটারি ও দেশীয় বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট