1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সন্ত্রাসীদের নগরী ছিল নারায়নগঞ্জ-গিয়াস উদ্দীন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

সন্ত্রাসীদের নগরী ছিল নারায়নগঞ্জ-গিয়াস উদ্দীন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “শেখ হাসিনা সারাদেশে স্বৈরশাসন কায়েম করেছিল। এর মধ্যে নারায়ণগঞ্জ ছিল অন্যতম। কারণ, তার সবচেয়ে প্রিয় ও আপনজন সন্ত্রাসীদের গডফাদার ছিল নারায়ণগঞ্জে।”

রোববার (৬ এপ্রিল) দুপুরে নিউ হাজীগঞ্জ এলাকায় ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, “এ গডফাদার নারায়ণগঞ্জে কি করেছে, আপনি জানেন। মানুষের বুকে গুলি চালিয়ে অত্যাচার করেছে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করে আমাদের নির্যাতন করেছে। বিগত সময় ঈদেও আমরা পরিবারের সাথে দেখা করতে পারিনি, আমাদের সবাইকে পালিয়ে বেড়াতে হয়েছে।”

তিনি আরও বলেন, “গডফাদারের পরিবারে দুই সদস্য ছিল যারা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাদের কোনো রাজনীতি করতে দেওয়া হয়নি। তারা এমনভাবে নিজেদের ছবি টানাতো যেন সাধারণ মানুষ তাদের ভয় পেত। বাপ হয়ে নিজের সন্তান ও ভাতিজাকে শীর্ষ সন্ত্রাসী বানিয়েছিল। তার স্ত্রীও চাঁদাবাজি করতো। তিনি নিজেও চাঁদাবাজ ছিলেন। আর মানুষ খুন করে নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিল নারায়ণগঞ্জে। ওই সময় কারা তাদের সমর্থন দিয়েছিল তা সবাই অবগত। আমাদের দলেরও কিছু লোক তাদের সঙ্গে আঁতাত করে রাজনীতি করেছিল।”

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। 

ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী মনির হোসেন সরদার, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি.এম. সাদরিল, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-সম্পাদক এ্যাড. খন্দকার আক্তার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম এবং কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট