1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে সৎ মেয়েকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ধর্ষক আটক - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

আড়াইহাজারে সৎ মেয়েকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ধর্ষক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সৎ মেয়েকে ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ২৯ মার্চ  রাতে মাহমুদপুর ইউনিয়নের কল্যানদি এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। ৫ এপ্রিল (শনিবার) ধর্ষক বিল্লালকে আটক করে পুলিশ।

ধর্ষক বিল্লাল হোসেন আড়াইহাজারের কল্যানদি বালিয়াপাড়া এলাকার সাত্তারের ছেলে। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকার আসিফের বাড়ির ভাড়াটিয়া।

ঘটনার বিবরণে জানা যায়, প্রায় ২ মাস পূর্বে ভিকটিম ( বিল্লালের সৎ মেয়ে) শ্বশুর বাড়ি রূপগঞ্জ থেকে  সৎ বাবা বিল্লাল হোসেনের বাড়িতে বেড়াতে আসে। গত ২৮ মার্চ রাত অনুমান ১১ টায় সৎ বাবা বিল্লাল হোসেন ভাতের সাথে ঘুমের বড়ি মিশিয়ে ভিকটিমকে খাওয়ায়। ভিকটিম ঘুমিয়ে পড়লে ২৯ মার্চ রাত অনুমান ১ টায় সৎ বাবা বিল্লাল হোসেন  তাকে ধর্ষণ করে ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে।

৫ এপ্রিল (শনিবার) বিল্লাল  হোসেনের মোবাইল নিয়ে তার ছেলে আমির হামজা খেলা করছিল। এ সময় শশুর বাড়িতে বেড়াতে আসা ভিকটিমের স্বামী বিল্লাল হোসেনের মোবাইল নিয়ে দেখতে থাকলে আপত্তিকর ছবি দেখতে পায় এবং বিষয়টি শাশুড়িকে বলে। বিল্লাল হোসেনের স্ত্রী মোবাইলে আপত্তিকর  ভিডিও চিত্র দেখে ক্ষিপ্ত হয় এবং বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে বিল্লাল হোসেনকে বিকাল সাড়ে আটটায় কল্যানদি এলাকায় আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিল্লাল হোসেনকে আটক করে থানা নিয়ে আসে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট