1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট এবং ১০ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ডালিম মিয়া জানান, তিনি গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মুদি মনোহারির ব্যবসা করে আসছেন। একই এলাকার গ্রামীণ ওয়াটারের সামনে ফারুক মিয়া নামে এক ব্যবসায়ীর সাথে ইব্রাহিম, মোক্তার, আল-আমীনদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে, ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার মঞ্জুরের ছেলে জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম এবং গোলাকান্দাইল ইউনিয়ন দক্ষিণ পাড়া এলাকার নাসু ফকিরের ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাসেল ফকিরের নেতৃত্বে অজ্ঞাত ২০-৩০ জন সন্ত্রাসী ডালিম মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর এবং লুটপাট চালিয়ে ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ সময় ইব্রাহিম, মোক্তার, আল-আমিন, শাহজাহান, মামুনসহ ১০ জনকে কুপিয়ে জখম করা হয়।

এ বিষয়ে ডালিম মিয়া জানান, হামলাকারীরা তার ব্যবসা প্রতিষ্ঠান তছনছ করে এবং তার মালামাল লুটে নেয়। ঘটনার পর জাহিদুল ইসলাম বাবুর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট