1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আড়াইহাজারে শহীদ ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ মার্চ) আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আড়াইহাজার উপজেলায় শহীদ এবং আহতদের পরিবারদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এছাড়া উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এবং স্থানীয় পৌরসভা কর্মকর্তা-কর্মচারী।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “যারা নিহত হয়েছেন, আমরা তাদের আর ফিরে পাব না। তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সর্বদা তাদের সহায়তার জন্য পাশে থাকব।”

এরপর শহীদ পরিবার ও আহতদের মাঝে ঈদ উপহার সামগ্রী এবং আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষে ইউনাইটেড স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ক্লাব “ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাব” আয়োজিত “স্বপ্নের দোকান” এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হবে।

এছাড়া জেলা প্রশাসক আড়াইহাজার শহর বাইপাস সড়কের শুভ উদ্বোধন করেন। তিনি পরিবেশ সংরক্ষণ এবং জেলা প্রশাসনের “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট