1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মেট্রোর আদলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চালু হলো কমিউটার ট্রেন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

মেট্রোর আদলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চালু হলো কমিউটার ট্রেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ৮ জোড়া ট্রেন সার্ভিস উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (২৬ মার্চ) দুপুরে চাষাড়া রেলস্টেশনে এই উদ্বোধন করা হয়। এ সময় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে ট্রেনটি ২৬ মার্চ বেলা ১১টায় ঢাকা থেকে ছেড়ে ১১টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ পৌঁছায় এবং পরবর্তীতে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ ত্যাগ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাইনুদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ৮ জোড়া নতুন ট্রেন চালু করা হলো। এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর জন্য দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে। মেট্রোরেলের আদলে তৈরি এসব ট্রেন আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হবে এবং উন্নত সেবার মানদণ্ড বজায় রেখে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, আগের ট্রেনের সঙ্গে তুলনা করলে দেখা যাবে আগে ৮টি বগি ছিল এখন ১১টি বগি। ৩৮২ জন যাত্রী নিতে পারত সেখানে এখন ৫৯২ জন যাত্রী বসে যেতে পারবেন। এই ট্রেনটি একসঙ্গে ১১৭৬ জন যাত্রী বহন করতে সক্ষম। আরেকটি বিষয় এটি আমাদের দেশের মেট্রোরেলের আদলে তৈরি ট্রেন যা জনগণের যানজটের ভোগান্তি থেকে রেহাই দিতে পারবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট