1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, দুই ফার্মেসিকে জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, দুই ফার্মেসিকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় দুই
ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বন্দরের মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারা লংঘনে দুটি ফার্মেসিকে এই অর্থ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।

এ সময় মদনপুর এলাকার মেডিকেয়ার ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন সংরক্ষণ ও ওষুধ রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সৈকত ফার্মেসিতে ওষুধের মূল্য টেম্পারিং এবং এক্সপায়ার্ড ইনসুলিনসহ অন্যান্য ওষুধ রাখার জন্যে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, এ অভিযান নিয়মিত বাজার তদারকির অংশ। ভোক্তাদের সঠিক মূল্যে পণ্য কিনতে সহযোগিতা করা, কেউ যেন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জে ধারাবাহিক অভিযান চলবে।

এ সময় সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি সুমন খন্দকার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট