1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শনিবার (২২ মার্চ) বিকালে শহরের বাঙলা ভবন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার এর সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূইয়া, গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইলিয়াস আহমদ, জমিয়তে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মাওলানা ফেরদাউস উর রহমান, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক নিরব রায়হান, মহানগর আহবায়ক মাহফুজ খান, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি অমিত হাসানসহ প্রমুখ।

এসময় বক্তারা জামায়াতে ইসলামী এর প্রশংসা করে বলেন, “অতীতের ফ্যাসিস্ট সরকারের অন্যায় ও জুলুম থেকে আমরা কেউই রেহাই পাইনি, তুলনামূলকভাবে জামায়াতের উপর অত্যাচারের মাত্রা বেশি ছিলো। এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো এবং জুলাই বিপ্লব এর স্পিরিটকে নষ্ট হতে দিবোনা।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট