1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কুতুবপুরে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

কুতুবপুরে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্যোগে “কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ‌নিবার (২২ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মাদ আমান উল্লাহ। তিনি বলেন, আবার যদি ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হয়, তাহলে জীবনের বিনিময়ে অর্জিত আমাদের জুলাই গণ-অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে আবারও আন্দোলনের দাবানল জ্বলে উঠবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাজী মুহাম্মাদ ওয়াসি উদ্দিন। তিনি বলেন, খুন, গুম, ধর্ষণের মতো জঘন্য অপরাধ বন্ধ করতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নেই। এ আন্দোলনই পারে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে।

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ মাসুদুর রহমান। তিনি বলেন, যে মাসে কোরআন নাজিল হয়েছে, সে মাসে কোরআনের আন্দোলনের শপথ নিতে হবে। যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হবে, ততদিন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে কুতুবপুর সাংগঠনিক ইউনিয়নের দায়িত্বশীল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামি বাংলাদেশ ও বিএনপি-সহ স্থানীয় বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট