1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় শিশুকে ধর্ষণের চেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

ফতুল্লায় শিশুকে ধর্ষণের চেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার দাপা এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে আমানউল্লাহ (৫২) নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত আমানউল্লাহ বাক প্রতিবন্ধী এবং ফতুল্লা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক হোসেনের শ্বশুর বলে জানা গেছে।

জানা গেছে, বুধবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে আমানউল্লাহ একই বাড়ির ভাড়াটিয়া ৫ বছরের শিশুকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত বুলিয়ে, এক পর্যায়ে তার মুখ চেপে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি ডাক চিৎকার করলে পাশের ভাড়াটিয়া পুরুষ ও মহিলারা ঘটনাস্থলে এসে আমানউল্লাহকে আটক করে এবং গণপিটুনি দেয়।

ঘটনার সংবাদ পাওয়ার পর আমানউল্লাহর মেয়ের জামাই ও বিএনপি নেতা হোসেন এবং অন্য এক থানা বিএনপি নেতা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। তবে, এরই মধ্যে ঘটনা পুলিশের কাছে পৌঁছালে, রাত ১টার দিকে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মধ্যস্থকারীরা সটকে পরেন। পুলিশ আমানউল্লাহকে আটক করে থানায় নিয়ে আসে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, “বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট