1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ ছাত্র ফেডারেশনের - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ ছাত্র ফেডারেশনের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে জেলা ছাত্র ফেডারেশন একটি সংহতি সমাবেশ করেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর সমন্বয়কারী নিয়ামুর রশিদ বিপ্লব, যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা জাহিদ সুজন, গার্মেন্টস শ্রমিক সংহতির সদস্য সচিব মেহেদী হাসান উজ্জ্বল।

তরিকুল সুজন বলেন, “জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠান মানবাধিকার, শিশু অধিকার রক্ষার কথা বলে, কিন্তু বাস্তবে তারা ইসরায়েলের হামলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না। তারা আন্তর্জাতিক মোড়ল নয়, বরং দালাল। জাতিসংঘের মদদেই ইসরায়েল ফিলিস্তিনের জনগণের উপর হামলা চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “ফিলিস্তিনি জনগণ আমাদের ভাই, এবং তাদের ওপর ইসরায়েল, জাতিসংঘ, আমেরিকা এবং বিশ্বের অন্যান্য সন্ত্রাসীরা যে আক্রমণ করছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।”

ফারহানা মানিক মুনা বলেন, “ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের জনগণের উপর আক্রমণ করেছে। এই গণহত্যার বিচার করতে হবে এবং আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে কোণঠাসা করতে হবে। সরকারকে আহ্বান জানাই, ইসরায়েলকে এই গণহত্যা বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করুন।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন: জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নুর, অর্থ-সম্পাদক শাহীন মৃধা, কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস নিশা, তোলারাম কলেজ শাখার সংগঠক রাইসা ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব আবিদ রহমান, ভোলাইল অঞ্চলের আহ্বায়ক মাহাদী হাসান, কদম রসুল কলেজ শাখার সংগঠক অনামিকা, শিপন, পাগলা উচ্চ বিদ্যালয় শাখার আহ্বায়ক আফসানা আহমেদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট