1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে অপহৃত কিশোরী উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

সোনারগাঁয়ে অপহৃত কিশোরী উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে পিবিআইয়ের অভিযানে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ পরিদর্শক আবদুল বাতেন এর নেতৃত্বে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বুধবার বিকেলে অভিযান চালিয়ে শাহিন মির্জার পিরোজপুর গ্রামে থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। তবে অপহরণে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কিশোরীকে গত ১০ ফেব্রুয়ারি স্থানীয় মাদ্রাসার সামনে থেকে শাহিন মির্জার নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ১৩ মার্চ ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলাটি তদন্তের জন্য নারায়ণগঞ্জ পিবিআইকে নির্দেশ দেন আদালত। গত বুধবার পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে সংস্থাটির সদস্যরা অভিযান চালিয়ে শাহিন মির্জার বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করেন।

অভিযুক্ত শাহিন মির্জার চাচাতো ভাই কবির হোসেন বলেন, “প্রেমের সম্পর্কের ভিত্তিতে তাদের মধ্যে বিয়ে হয়েছে। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে।” তিনি আরও বলেন, “প্রেমের বিয়ে তো বয়স দেখে হয় না।”

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বিপিএম জানান, “অপহৃত কিশোরীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট